মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

আগাম সিম চাষে লাভবান হচ্ছেন তালার কৃষকরা

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের সিম। আগাম শিমের ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন এ উপজেলার কৃষকরা।

এসিমের আবাদ কৃষকদের কাছে আইরেট সিম চাষ নামে পরিচিত। তালা উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে সরজমিনে দেখা যায়, বেসরকারি এনজিও উন্নয়ন প্রচেষ্টার কারিগরী সহায়তায় নিরাপদ পদ্ধতিতে সবজি উৎপাদনে কেরালা জাতীয় সিম চাষ করা হচ্ছে। এছাড়া ঘেরের আইল এবং রাস্তার দু’ধারে সিম গাছের দীর্ঘ সারি। সবুজ পাতার মধ্যে লকলক করছে সিমের শীষ। আর শীষে ধরে আছে বেগুনি ও হালকা সাদা ফুল। আর কিছু কিছু শীষে উঁকি দিচ্ছে তরতাজা সিম।

ইসলামকাটি ইউনিয়নের সিমচাষী ইদ্রিস হোসেন বলেন, আগাম সিমচাষ করে বেশ ভালো দাম পাচ্ছি। প্রতিকেজি সিমের মূল্য বর্তমান ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি করছি। ফলে অন্য সময়ের তুলনায় এসব হাইব্রিড জাতের সিম কৃষকদের আরো লাভবান করে তুলছে।

গোপালপুরের চাষী গণি শেখ বলেন, বর্তমান আমাদের চাষী সিমগুলো বিক্রি করছি অনেক দামে। বাজারে সিমের পরিমাণ কম হওয়ায় দামও তুলনামূলক বেশি পাচ্ছি।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা পিজুষ কান্তি পাল জানান, আমরা মাঠ পর্যায় থেকে আগাম বিভিন্ন সবজি উৎপাদনে কৃষকদের সহায়তা করে যাচ্ছি। হাইব্রিড জাতের আইটেক, কেরেলা এসব শিম কৃষকরা আগাম চাষ করায় ভালো দাম পাচ্ছে। এসব সিম বিশেষ করে ঘেরের আইল এবং রাস্তার ধারে ভালো ফলন দিচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, উপজেলায়  ৮৫ হেক্টর জমিতে সিমের চাষ করছে কৃষকরা। তবে এর বাইরেও বেসরকারিভাবে বেশকিছু সিম চাষ করা হচ্ছে। বিশেষ করে তালা উপজেলার এবছর বিভিন্ন জাতের হাইব্রিড সিমের আগাম ফলন হয়েছে। যা থেকে কৃষকরা ভালো দাম পাচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!