বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

অবৈধভাবে বাংলাদেশে আসার সময় কলারোয়া সীমান্ত থেকে ৩ ভারতীয় নাগরিক আটক

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩২৬ বার পড়া হয়েছে

বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সীমান্ত থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র‍্যাব।

রবিবার রাতে উপজেলার সোনাবাড়িয়া সীমান্তের গায়নপাড়া গ্রামের একটি রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও দুই জন নারী রয়েছে।

আটককৃতরা হলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার অশকনগর থানার বড়বামুনিয়া গ্রামের শেখ আব্দুল নইমের ছেলে আব্দুল আরিফ (৫২), তার স্ত্রী ফজিলা বিবি (৪৫) ও তাদের মেয়ে রুম্পা খাতুন (১৫)।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক মোঃ ইশতিয়াক হোসাইন জানান, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে কিছু মানুষ দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক টহল দল রাতে সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের গায়নপাড়া গ্রামের সুজন খান এর বসত বাড়ির সামনে ইটের সোলিং রাস্তা উপর থেকে উক্ত তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে সোমবার সকালে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!