মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তালায় উপশাখার উদ্বোধন

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় তালা বাজার পাড় মার্কেটের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির কার্যক্রম শুরু করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, অধ্যক্ষ আব্দুর রহমান, তালা বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, মিনিস্টার শো-রুমের ডিভিশনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান, বিশিষ্ট ব্যবসায়ী সরদার নুরুল ইসলাম প্রমূখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাটকেলঘাটা ব্রাঞ্চ ম্যানেজার জাফর ইকবলের সভাপতিত্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা জামে মসজিদ কমপ্লেক্সের ইমাম মাওয়ালনা তাওহীদুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!