বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
সড়কে শিক্ষার্থীদের চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে কর্মশালা দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ শ্যামনগরে কোস্ট গার্ডের অ ভি যা নে ৫৬৩ পিস ই য়া বা সহ তিন মা দ ক কা র বা রি আ ট ক দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত চেয়ারম্যান আব্দুল আলিমের তদারকিতে শৈলকুর বিলের পানি নিষ্কাশনের কাজ এগিয়ে চলেছে শ্যামনগরে অ বৈ ধ ভাবে পা চা রে র সময় বিএডিসির ৫৭ বস্তা সার জ ব্দ ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা ডুমুরিয়ায় ভ্রা ম্য মা ন আ দা ল তে ১৭ হাজার টাকা জ রি মা না দু র্নী তি ও মা দ ক মু ক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন

সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ. ফ. ম. রুহুল হক এমপি’র সহধর্মিণী মিসেস ইলা হক আর নেই

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৫৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ. ফ. ম. রুহুল হক’র সহধর্মিণী মিসেস ইলা হক আর নেই।

বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা যায়।

মৃত্যুকালে তিনি স্বামী ডাঃ আ ফ ম রুহুল হক, এক পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, এক কন্যা ডা: মেহজাবিন হক জেবা, জামাতা ডা: কামরুজ্জামানসহ অসংখ্য শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মিসেস ইলা হকের মৃত্যুতে সাতক্ষীরার নলতাসহ দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!