রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে গোপালগঞ্জে সেমিনার ও মতবিনিময় সভা (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪০২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ সার্কিট হাউজের হলরুমে আয়োজিত এ সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান, বিচারপতি মো. নিজামুল হক।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদ্য সাবেক চেয়ারম্যান, সাবেক বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুর রহমান।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মো. শাহ্ আলম, জেলা তথ্য কর্মকর্তা মো. মুঈনুল ইসলাম সহ বাংলাদেশ প্রেস কাউন্সিলের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়া সেমিনার ও মতবিনিময় সভায় গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, রবীন্দ্রনাথ অধিকারী, মো. জাহাঙ্গীর হোসেন, আহম্মেদ আলী খান, সাংবাদিক হুমায়ূন কবির, এম সারমাত, আমির হামজা, মিজানুর রহমান মানিক, এস এম মোস্তফা জামান, নুতন সরদার, কে এম শফিকুর রহমান, ঈমাম হোসাইন সবুজ, দুলাল বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, বুলবুল আলম ভুলু, কে এম সাইফুর রহমান, তরিকুল ইসলাম, এ.জেড.এম. আমিনুজ্জামান রিপন, কাজী সেলিম নয়ন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক সকলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!