বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপি ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ (ভিডিওসহ)

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৩৩ বার পড়া হয়েছে

“মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপি ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“অপরিকল্পিত মৎস্য ঘের এবং গাছ কেটে উজাড় করার কারণেই প্রতিবছর উপকূলীয় অঞ্চলে দুর্যোগের প্রভাব বেশি লক্ষ্য করা যায়। সুন্দরবনকে রক্ষা করতে হবে। কোন অবস্থায় সুন্দরবনের গাছ কাটা যাবে না, গাছ আমাদের দুর্যোগকালীন সময়ে বুক পেতে রক্ষা করে। পুরোপুরিভাবে দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়, তবে জনসচেতনার মাধ্যমে দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমানো সম্ভব। প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে দেশকে ভালোবেসে কাজ করলে দুর্যোগ প্রশমন করা কিছুটা সম্ভব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সকলকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাসেত, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, জেলা আনসার কমান্ডেন্ট মুর্শিদা আক্তার, সুশীলন জেলা প্রধান জি.এম মনিরুজ্জামান, প্রোগ্রাম অফিসার উম্মে হালিমা, প্লান্ট এন্ড অডিড অফিসার নাশিদ আকবার, সিপিপি খুলনা বিভাগীয় প্রধান কাউসার হোসেন, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাতিমা জামান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্যোগকালীন সময়ে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!