৩৩৩ তে কল করে প্রশাসনের খাদ্য সহায়তা পেলেন কালিগঞ্জের ৮ টি পরিবার
✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
প্রকাশের সময় :
শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
৩২৪
বার পড়া হয়েছে
৩৩৩ নম্বরে কল করেই প্রশানের দেওয়া খাদ্য সহায়তা পেলেন করোনা প্রদুর্ভাবে খাদ্য সংকটে পড়া কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৮ টি পরিবার।
শুক্রবার সকাল ৮ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের প্রতিবন্ধী, অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র ৮টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা এক্সপার্ট টিমের এডমিন খন্দকার রবিউল ইসলাম এর নির্দেশনায় এবং এডমিন টু ও রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারিয়ার এর তদারকীতে বিষ্ণুপুর ইউনিয়ন করোণা এক্সপোর্ট টিম এর উদ্যোগে গত এক মাসে ৩৫ টি পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছিল।
গত শুক্রবারেও ১২ জনের হাতে ১০ কেজি চাউল, ১কেজি ডাউল ও ১ কেজি সোয়াবিন তৈল ও ১কেজি লবণের বস্তা তুলে দেওয়া হয়েছে। উক্ত খাদ্য সহায়তা প্রদানকালে বিষ্ণুপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সন্মানিত উপদেষ্ঠা, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রশিদ, সন্মানিত উপদেষ্টা, ইউপি সদস্য লাইলি পারভীন ও সন্মানিত উপদেষ্টা, বিশিষ্ঠ সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল।