সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

কালিগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবসে আলোচনা সভা ও মানববন্ধন 

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পি. এফ. জি কালিগঞ্জ শাখার আয়োজনে মহাত্মা গান্ধীর জন্ম দিবস উপলক্ষে আন্তর্জাতিক অহিংসা দিবস পালনে আলোচনা সভা ও ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সুজন কালিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি সভাপতিত্বে ও পিএফজি কালিগঞ্জ গ্রুপের কো- অর্ডিনেটর ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসাডার, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুজন কালিগঞ্জ শাখার সভাপতি শেখ সাইফুল বারী সফু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্ণীতি প্রতিরোধ কমিটি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি ও পিস অ্যাম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক,নারী উন্নয়ন সংগঠন প্রেরণার নির্বাহী পরিচালক সম্পা গোস্বামী, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, সিনিঃ সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, অনলাইন রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, শিক্ষিকা কনিকা রানী সরকার, ক্রীড়া শিক্ষক সৈয়েদ মোমেনুর রহমান, সংগীত শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক ও সমাজকর্মী নয়ন দাসসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমাজকর্মী ও ও কালিগঞ্জ সুজন দি হাঙ্গার প্রজেক্ট ও পি এফ জি গ্রুপের সদস্য, কবি, শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!