কালিগঞ্জে ৩৩৩ তে কলকরে খাদ্য সহায়তা পেলেন ১২ টি পরিবার
✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
প্রকাশের সময় :
শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
২৪৯
বার পড়া হয়েছে
৩৩৩ নম্বরে কল করেই প্রশানের দেওয়া খাদ্য সহায়তা পেলেন করোনা প্রদুর্ভাবে খাদ্য সংকটে পড়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ১২ টি পরিবার।
শুক্রবার সকাল ৮ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের প্রতিবন্ধী, অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র ১২টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা এক্সপার্ট টিমের এডমিন খন্দকার রবিউল ইসলাম এর নির্দেশনায়, বিষ্ণুপুর ইউনিয়ন করোণা এক্সপোর্ট টিম এর উদ্যোগে গত এক মাসে ৩৫ টি পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছিল। এমাসের শুরুতে ১২ জনের হাতে ১০ কেজি চাউল, ১কেজি ডাউল ও ১ কেজি সোয়াবিন তৈল ও ১কেজি লবণের বস্তা তুলে দেওয়া হয়েছে। উক্ত খাদ্য সহায়তা প্রদানকালে বিষ্ণুপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের উপদেষ্ঠা, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রশিদ ও বিশিষ্ঠ সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল।