বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ

মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুরে আধুনিক কেনাকাটার নতুন দিগন্ত উন্মোচন করে “স্বপ্ন সুপার শপ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ মে ‘২৬) দুপুরে মুকসুদপুর কলেজ রোডের শিকদার মার্কেটে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি “স্বপ্ন সুপার শপ” এর শুভ উদ্বোধন করেন।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাবেক পৌর বিএনপির সভাপতি মুয়াজ্জেম হোসেন মিন্টু সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা সুপার শপটি ঘুরে দেখেন এবং এর সফলতা কামনা করেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি বলেন, “স্বপ্ন সুপার শপ” মুকসুদপুরের সাধারণ মানুষের জন্য আধুনিক ও মানসম্মত কেনাকাটার একটি নতুন সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে এটি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!