সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল  বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু সুরের সমুদ্রে এক আজন্ম নাবিক: আবু আফ্ফান রোজবাবু সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া থেকে তালার অ প হ র ণ মা ম লা র ৩ আ সা মি গ্রে প্তা র, ভি ক টি ম উ দ্ধা র সাতক্ষীরার গুড় পুকুর মেলায় বো মা হা ম লা র র হ স্য দুই যুগেও আলোর মুখ দেখেনি

তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আমার সংবাদ তালা প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবুর মা করিমন নেছা বেগম (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (০৮ মে ‘২৬) রাত আড়াইটার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (৯ মে ‘২৬) সকাল ১১টায় সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজার নামাজ  পড়ান হাজরাকাটি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা মোঃ এজাজ আহমেদ।

জানাজায় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সুভাষিনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মারুফ উল ইসলাম, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান লাভলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, শিক্ষক সজীব উদ্দৌলা, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক এস এম মতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য কে এম শাহিনুর ইসলাম, জয়দেব চক্রবর্তী, কামাল হোসেন, রফিকুল ইসলাম নয়ন, যুবদল নেতা নুরুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন তালা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!