সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদকের সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে সুস্থতা কামনা  বৃষ্টি-ঝড়ে গাছ ভে ঙে সড়কে, জেয়ালায় চ র ম ভো গা ন্তি মাদার নদীর চর দ খ ল করে চলছে মৎস্য ঘের নির্মাণ: কা টা হচ্ছে বনায়নের গাছ তালায় বীজ ধান বিতরণ আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার চারা বিতরণ কর্মসূচি সাতক্ষীরায় জমি দ খ লে র চে ষ্ঠা, পুকুর ও মৎস্য ঘেরে বি ষ প্র য়ো গে র অ ভি যো গ সাতক্ষীরা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড: দক্ষতা ও শৃঙ্খলা যাচাইয়ের বিশেষ নজরদারি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের দ্রুত আরোগ্য কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের বিবৃতি কলারোয়ায় বসতবাড়িতে ঢুকে তা ণ্ড ব, গু রু ত র আ হ ত গৃহবধূ, থানায় মা ম লা

গোপালগঞ্জে মধুমতি নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান 

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৬৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ইছাখালি, চর বড়ফা ও ধলইতলা গ্রামে মধুমতি নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জেলা প্রশাসনের  পক্ষে আবারো অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে মধুমতি নদীর ভাঙ্গনে ৫৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২২ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা বাবদ ৫ হাজার টাকার চেক এবং ২০কেজি করে চাল প্রদান করা হয়। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত ৩৫ টি পরিবারকে ২০কেজি করে চাল প্রদান করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাউদ্দিন, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম. সুপারুল আলম টিকে, অত্র ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যগণ সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মধুমতি নদীর তীব্র ভাঙ্গনে জালালাবাদ ইউনিয়নের ইছাখালি, চর বড়ফা ও ধলইতলা গ্রামের অনেক ফসলি ও বসতি জমি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ গত ১৬ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সাথে কথাবার্তা বলেন এবং সংশ্লিষ্টদেরকে ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!