মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

গোপালগঞ্জে ১৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি শুরু

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২১ বার পড়া হয়েছে

‘তালগাছে প্রকৃতি সাজাই জীবন বাঁচাই’ -এ স্লোগানে গোপালগঞ্জে ১৫ হাজার তাল বীজ রোপণ কার্যক্রম শুরু করেছে দুটি সামাজিক সংগঠন। মঙ্গলবার জেলা সদরের রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ সূচনা করেন বিশিষ্ট জনেরা।

পরিবর্তিত জলবায়ুর নানা অভিঘাত মোকাবেলায় সরকার ঘোষিত কার্যক্রমে সংহতি জানিয়ে দেশপ্রেম সোসাইটি ও বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য কেন্দ্র যৌথভাবে এই কর্মসূচি হাতে নেয়। দেশপ্রেম সোসাইটির সভাপতি কবি সেলিম রেজা জানান, বেদগ্রাম থেকে বর্ণি খেয়াঘাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার, গুয়াধানা থেকে গোপালপুর রাস্তায় ২ কিলোমিটার, রঘুনাথপুর টাবুরাঘাট থেকে কাঠি বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ও মাঝিগাতি হতে বাবরগাতি হয়ে রঘুনাথপুর উলুর মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় মোট ১৫ হাজার তাল বীজ রোপণ কর্মসূচি হাতে নিয়েছি আমরা। আজ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হলো।

তিনি বলেন, ‘ গ্রামীণ ঐতিহ্যের অবধারিত অনুষঙ্গ তালগাছ কেবল প্রাকৃতিক সৌন্দর্যই বর্ধন করে না, বজ্রপাত রোধে ও প্রকৃতি সুরক্ষায় অনন্য ভূমিকা রাখে। দূর্যোগ মোকাবেলায় যেমন ঝড়-তুফান, টর্নেডোর বাতাস প্রতিরোধ ও মাটির ক্ষয়রোধে তালগাছের জুড়ি নেই। পরিবর্তিত জলবায়ুর যেসব অভিঘাত এখন ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে, তাতে তালগাছের মতো প্রকৃতি বন্ধুর সংখ্যা বৃদ্ধি অপরিহার্য। এমন ভাবনা থেকেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।’

সেলিম রেজা জানান, ৩০ থেকে ৪০ ফুট লম্বা এ গাছ কমবেশি ১০০ থেকে ১৮০ বছর পর্যন্ত বাঁচে। আসুন আমরা প্রত্যেকে প্রতিটা বাড়িতে কমপক্ষে ২টা করে তালগাছের আঁটি রোপণ করে প্রকৃতি সুরক্ষায় ভূমিকা রাখি।

মঙ্গলবার ১৫ হাজার তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে জনসচেতনতা তৈরি এ কার্যক্রমে সংহতি জানান, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সেকান্দার আলী সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া কর্মসূচিতে যোগ দিতে বেশি করে তাল বীজ রোপণের আহ্বান জানান বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য শওকত হোসেন খান মনির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ বাড়ৈ সহ স্থানীয় বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি কবি সেলিম রেজা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!