রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জে হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের কৃষ্ণনগর গ্রামের মৃত ইছামুদ্দিন তরফদারের ছেলে সামছুর রহমান তরফদার।

তিনি বলেন আমার পুত্র মোঃ রেজাউল করীম ২০০৯ সালে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, ঢাকার অধীনে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী পাশ করে ২ বছর ইর্ন্টানি করে চেম্বার দেওয়ার অনুমতি পেয়ে কালিগঞ্জের প্রত্যান্ত অঞ্চল কৃষ্ণনগরে কোহিনুর হোমিও হল খুলে ১০ বছর ধরে গরীব ও অসহায় মানুষের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এছাড়া বর্তমানে এনালাইডার থেরাপি মেশিন ও কম্পিউটারে হোমিও বাংলা সফ্টারের মাধ্যমে রোগীদের রোগ নির্ণয় করে ঔষধ নির্বাচন করে। কিন্তু এর জন্য রোগীদের কাছ থেকে কোন ধরনের ফি নেওয়া হয় না। শুধু মাত্র ঔষুধের মূল্যটা নেওয়া হয়। এদিকে জমি জমা নিয়ে একটি পক্ষের সাথে আমাদের বিরোধ রয়েছে।

তারাই গত ২৮ আগস্ট‘২০২১ দুইজন ব্যক্তিকে নিয়ে আসে এক পর্যায়ে আমার সাথে জনৈক আরাফাতের কথা কাটাকাটি হয়। সেখান থেকে দুইদিন পর আরো দুইজনকে আমার বাড়িতে এসে আমার পুত্রের চেম্বারে ঢুকে তার স্ত্রীর গোপনে ছবি তোলে এবং ভিডিও করে। আর বলে তোমার ছেলে ভূয়া সার্টিফিকেটধারী ডাক্তার বলে ইন্টারনেটে  ভিডিও ছড়িয়ে দিবে মর্মে হুমকি দিয়ে টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করায় তারা ০২/০৯/২০২১ তারিখে পুত্রের নামে মিথ্যা বানোয়াট ভিডিওবার্তা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করে আমার পুত্রের চরম সম্মানহানি ঘটায়।

তিনি আরো বলেন, আমার পুত্রের হোমিও চিকিৎসা করার সকল যোগ্যতা এবং সনদপত্র রয়েছে। সুতরাং সে ভূয়া নয়। যারা ভূয়া বানানোর চেষ্টা করছেন প্রয়োজনে তাদের বিরুদ্ধে আদালতের স্বরনাপন্ন হবো আমি। শুধু মাত্র আমার বিরোধী পক্ষের ইন্ধনে ওই দুইজন ব্যক্তি আমার পুত্রকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এধরনের মিথ্যাচার করে হয়রানির চেস্টা করেছে। দীর্ঘ ১০ বছরের চিকিৎসা পেশায় আমার পুত্র কৃষ্ণনগরসহ এতদঅঞ্চলে সুনাম অর্জন করেছেন। তার এ সুনাম নষ্ট করতে আমাদের প্রতিপক্ষরা এধরনের ষড়যন্ত্র করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার পুত্রকে নিয়ে যারা চক্রান্ত শুরু করেছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!