রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জে মিথ্যে হয়রানি থেকে রক্ষা পেতে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধের সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে ছোট ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে চলাচলের পথ আটকিয়ে মারপিট, খুন জখমের হুমকি ও হয়রানি মূলক অপপ্রচারের অভিযোগ করেছেন বড় ভাই।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন
কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের মৃত ইমানদী সরদারের ছেলে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ মোঃ হযরত আলি সরদার (৭০)।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। কালিগঞ্জের পানিয়া মৌজার ৩৭১/৩৭২ দাগের পৈত্রিক সম্পতিতে দীর্ঘদিন যাবৎ আমরা বসবাস করে আসছি। কিন্তু আমার আপন ছোট ভাই সুন্নত আলী (৬০) শরীক সম্পত্তি ভাগাভাগি হওয়ার পর থেকে আমাদের চলাচলের পথ আটকিয়ে রেখে পায়ে পা দিয়ে বিভিন্নভাবে ঝগড়া বিবাদ করতে থাকে। এসময় সে পথের জন্য আমার কাছে ৩০ লক্ষ টাকা দাবি করে, অন্যথায় মিথ্যে নারী নির্যাতনের মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করবে বলে হুমকি দেয়। বৃদ্ধ হযরত আলি সরদার বলেন, পর সম্পদ লোভী সুন্নত আলী আমাদের পাঁচ শরীকের চলাচলের পথ জোরপূর্বক আটকিয়ে দেওয়ার কারণে আমরা এখন পানিবন্ধী হয়ে মানবেতর জীবন যাপন করছি। মসজিদে ঠিকমত নামাজ পড়তে যেতে পারি না। এঘটনায় স্থানীয় সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমের কাছে অভিযোগ দেয়া হলে তিনি বিষয়টি সমাধানের জন্য গত ৫  জুলাই উভয়পক্ষকে ইউনিয়ন পরিষদে হাজির করেন। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী মাপ জরিপ করে সুন্নত আলীর বসত ভিটা ৯ শতক জমি বুঝিয়ে দেন এবং ৩ফুট সম্পত্তি চলাচলের পথ হিসাবে আমাদেরকে বুঝিয়ে দিতে বলেন। কিন্তু সুন্নত আলী ওই শালিশের সিদ্ধান্ত না মেনে বিভিন্নভাবে আমাদেরকে মিথ্যে মামলা ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির দিয়ে হয়রানী করছে।

তিনি অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই সুন্নত এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে বিভিন্নভাবে এলাকার সাধারণ মানুষের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি ও জীবন নাশের হুমকি দিয়ে থাকে। এলাকায় সুন্নত আলি একজন মামলাবাজ ব্যক্তি হিসাবে পরিচিত। প্রায়সঃ সে জোরপূর্বক সম্পত্তি দখল করতে নিরীহ মানুষের নামে মিথ্যে মামলা দেয়ার পাশাপাশি মারপিট ও বিভিন্নভাবে খুন জখমের ভয় দেখিয়ে হয়রানি করে থাকে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী হিসেবে উল্লেখিত পরসম্পদ লোভী ছোট ভাই সুন্নত আলীর কাছ থেকে তাদের চলাচলের পথ উদ্ধার এবং মিথ্যে হয়রানি থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

বি:দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!