সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’

উত্তরণ আয়োজিত আইসিভিজিডি ২য় পর্যায়ে প্রকল্পের পরিচিতি সভা

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩১০ বার পড়া হয়েছে

খুলনার ডুমুরিয়া অফিসার্স ক্লাব মিলনায়তনে আইসিভিজিডি ২য় পর্যায়ে প্রকল্পের পরিচিতি সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচীর আর্থিক সহায়তা, ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে এবং বে-সরকারী সংস্থা উত্তরণ কর্তৃক আয়োজিত ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফের ভালনারবল গ্রুপে ডেভেলপেমেন্ট (আইসিভিজিডি) এর আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার। উত্তরণ আইসিভিজিডি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার খন্দকারর ইয়াছিন বিল্লাহ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন আইসিভিজিডি প্রকল্পের পরিচালক মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ ও খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা। সভায় ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচী থেকে নাইমুল গণি সাইফ, কাকলী চক্রবর্ত্রী, মাহফুজ আলম, জেসমিন নাহার এবং তাসনিম তাবাছুম।

সভায় আইসিভিজিডি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, স্টকহোল্ডারদের ভূমিকা এবং এর কখিত ফলাফল নিয় আলোচনা করা হয়। প্রকল্পের আওতায় বাংলাদেশের ৬৪টি জেলার ৬৪টি নির্বাচিত উপজেলার সরকারী ভিজিডিকার্ডধারী ১লক্ষ সুবিধাভোগী পরিবারক নগদ আর্থিক অনুদান প্রদান এবং বিভিন্ন আয়বর্ধনমূল কর্মকান্ড সম্পক্ত করার পাশাপাশি জীবনমান উন্নয়নের জন্য বহুমুখী প্রশিক্ষণ প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় ডুমুরিয়া উপজেলাতে ১৫০০ ভিজিডি কার্ডধারী পরিবার এই প্রকল্পের সুবিধাভোগী হিসাবে সহযোগীতা পাবেন বলে সংশ্লিষ্টরা জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!