শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

ঠাকুরগাঁওয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অফিস উদ্বোধন 

✍️গৌতম চন্দ্র বর্মন 🔏 ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪৫৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের সার্বিক কার্যক্রম বেগবান করার লক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৩য় তলায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর অফিস উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপস্থিত হয়ে এই অফিসের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও সদর উপজেলা কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায়।
বীর মুক্তিযোদ্ধা স্যামুয়েল ডেভিড সামাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার নিরঞ্জন চন্দ্র রায়, ম্যানেজার ঠাকুরগাঁও শাখা মো: আ: হামিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার প্রমুখ।
আলোচনা সভার আগে ফিতা কেটে উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। পরে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ১২টি রুমের ভাড়াটিয়াদের চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৬ জুলাই প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা ব্যায় এলজিডির তত্বাবধানে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ.ক.ম মোজাম্মেল হক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!