সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদকের সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে সুস্থতা কামনা  বৃষ্টি-ঝড়ে গাছ ভে ঙে সড়কে, জেয়ালায় চ র ম ভো গা ন্তি মাদার নদীর চর দ খ ল করে চলছে মৎস্য ঘের নির্মাণ: কা টা হচ্ছে বনায়নের গাছ তালায় বীজ ধান বিতরণ আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার চারা বিতরণ কর্মসূচি সাতক্ষীরায় জমি দ খ লে র চে ষ্ঠা, পুকুর ও মৎস্য ঘেরে বি ষ প্র য়ো গে র অ ভি যো গ সাতক্ষীরা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড: দক্ষতা ও শৃঙ্খলা যাচাইয়ের বিশেষ নজরদারি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের দ্রুত আরোগ্য কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের বিবৃতি কলারোয়ায় বসতবাড়িতে ঢুকে তা ণ্ড ব, গু রু ত র আ হ ত গৃহবধূ, থানায় মা ম লা

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবেন কি? কালিগঞ্জ টু ঝাঁপালী ব্যস্ততম কার্পেটিং সড়কের বেহাল দশা

✍️হাফিজুর রহমান শিমুল 🔏 কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ কলেজ মোড় হতে কুশুলিয়া হয়ে ঝাঁপালী পর্যন্ত কার্পেটিং সড়কটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। যাত্রী সাধারণের প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। দীর্ঘদিন এমন অবস্থায় থাকলেও নজর পড়ে না সরকারের সংশ্লীষ্ট কর্তৃপক্ষের।

কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি উপজেলার অনেক মানুষ এই সড়ক দিয়েই জেলা সদর সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। অতি ব্যস্ততম এই সড়কের প্রায় ২০ থেকে ২৫ টি স্থানে ভেঙে কার্পেটিং এর কোনো অংশই নাই। ছোট, বড় অনেক খানাখন্দ আর কাদামাটিতে নাকাল হচ্ছেন যাত্রী সাধারণ। প্রতিনিয়ত ট্রাক, মাইক্রো, প্রাইভেট, ইঞ্জিনভ্যান, মহেন্দ্রা, ইজিবাইক সহ বিভিন্ন যানবাহন ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গেল বর্ষার মৌসুমে সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠে।

কালিগঞ্জ উপজেলা সদর থেকে শুরু করে শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর ঝাঁপালী পর্যন্ত এই সড়কটির তালতলা থেকে শুরু করে চৌমুহনী হাট, কালিদহার বিল, পারুলগাছা মাট থেকে কুশুলিয়া হয়ে ঠেকরার হাজী মোড় পর্যন্ত যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। কে দেখবে এই অবহেলিত জনপদের মানুষের নিত্যদিনের চরম ভোগান্তি। ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রতিদিন অসংখ্য যানবাহন। অনেক ভ্যান চালকের একমাত্র সম্বল খ্যানটি সড়কের মাঝে সৃষ্ট খানাখন্দে পড়ে সর্বশান্ত হয়ে আছে।

দীর্ঘদিন এহাল অবস্থা থাকলেও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি। এমনকি কোনো জনপ্রতিনিধির দৃষ্টিতেও পড়েনি ভোগান্তির শিকার মানুষের আহাজারির দৃশ্য। এমনিভাবে চলতে থাকলে অতি ব্যস্ততম সড়কটি আরও বেশি ক্ষতিগ্রস্থ হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!