বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

ক্ষুরের আঘাতে কলারোয়া আওয়ামী লীগ কর্মী নিহত, আটক-২

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় শালিস মীমাংসার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিপক্ষের ধারালো ক্ষুরের আঘাতে একজন আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। রবিবার রাতে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত আওয়ামী লীগ কর্মীর নাম আব্দুল মান্নান (৩৫)। তিনি কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙা গ্রামের নূর আলীর ছেলে।
আটককৃতরা হলেন, এই গ্রামের আবু হানিফ ও তার পিতা মজিবুর রহমান।

স্থানীয়রা জানান, গত ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবসের দোয়া মাহফিল দুঃস্থদের মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে খিচুড়ি বিতরণ করা হয়। বিতরণকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরোধ বাঁধে। এই বিরোধের জের আব্দুল মান্নান খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কলারোয়ার খোরদা পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোঃ রইছউদ্দিন জানান, খিচুড়ি বিতরনের ওই বিরোধ মিমাংসার জন্য রবিবার রাতে কাশিয়াডাঙা গ্রামের মুজিবর রহমানের ছেলে আবু হানিফ আওয়ামী লীগ কর্মী তার প্রতিপক্ষ আব্দুল মান্নানকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে দেয়াড়া বাজার বসে শালিস মিমাংসার আলোচনা চলতে থাকে। এক পর্যায়ে দুই যুবক বাবু ও রবিউল বাকবিতন্ডায় নেমে আহত হন। এসময় হানিফ তার কাছ থাকা ধারালো ক্ষুর দিয়ে আব্দুল মান্নানের গলায় ও পেটে বসিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে যশোরের কেশবপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

কলারোয়া থানার ওসি মীর খায়রুল ইসলাম জানান, আব্দুল মান্নানের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আটক দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!