বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

কলারোয়ায় গত ২২দিন যাবত চুরি যাওয়া ইজিবাইকটি  আজও উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ

✍️ মোঃ আলতাফ হোসেন বাবু🔏☑️:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় গত ২২দিন যাবত চুরি যাওয়া ইজিবাইক আজও উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে ইজিবাইক হারিয়ে বেকার হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন ইজিবাইক চালক কলারোয়া পৌর সদরের শেখ আবুল খায়েরের ছেলে শেখ আবু নসর।

সূত্রে জানা গেছে, সমিতি থেকে ঋণ নিয়ে ১লাখ ৫৫হাজার টাকায় একটি ইজিবাইক ক্রয় করে কলারোয়া-সাতক্ষীরা সড়কে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন শেখ আবু নসর। ইজিবাইক চালক আবু নসর প্রতিদিনের ন্যায় গত ২৯ জুলাই ২০২১ সারা দিন গাড়ি চালিয়ে সন্ধায় তার চাচা আব্দুুলর কুদ্দুুসের বাড়িতে রাখেন।

ওই রাতের যে কোন সময় আব্দুল কুদ্দুসের পাচিলের গেটের তালা ভেঙে ইজিবাইকটি কে বাবা কারা চুরি করে নিয়ে যায়। সকালে ইজিবাইক  চুরি হয়ে যাওয়ার খবর
পেয়ে চালক আবু নসর ঘটনাস্থলে এসে দেখেন তার রেখে যাওয়া ইজিবাইকটি সেখানে আর নেই।

তবে ঘটনাস্থল থেকে গাড়ি চালক আবু নসর অর্জুন মোড়ল পাচুর ছেলে মহাদেব মোড়ল নামক জনৈক ব্যক্তির জাতীয় আইডি কার্ডের ডুব্লিকেট কপি পান।  এঘটনায় ক্ষতিগ্রস্থ গাড়ি চালক আবু নসর ৩০ জুলাই ২০২১ কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে কলারোয়া থানা পুলিশ সন্দেহভাজন তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। পরে তাদের ছেড়ে দেয় থানা পুলিশ। ইজিবাইক টি উদ্ধারের জন্য বেকার ও ক্ষতিগ্রস্থ আবু নসর কলারোয়া থানাসহ বিভিন্ন দারে দারে ঘুরছেন।

ক্ষতিগ্রস্থ আবু নসর সাংবাদিকদের জানান, যেখান থেকে আমার ইজিবাইক চুরি হয়েছে। সেখান থেকে মহাদেবের আইডি কার্ড পাওয়া গেছে। এব্যাপারে থানা পুলিশ মহাদেব ও কিনু নামের দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাবাদ করলে চুরি যাওয়া ইজিবাইক টি উদ্ধার করা সম্ভব হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!