বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

কলারোয়ায় মানব পাচারকারীসহ দুই বাংলাদশী নাগরিক আটক, গত দুই মাসে আটক-১২৮

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৫৪ বার পড়া হয়েছে

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে কুখ্যাত এক মানবপাচারকারীসহ দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাতে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এনিয়ে, গত দুই মাসে সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ জন মানবপাচারকারীসহ মোট ১২৮ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত গ্রামের সামসুদ্দিনের ছেলে কুখ্যাত মানবপাচারকারী ইব্রাহিম হোসেন (৬১) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ষোলঘর গ্রামের শ্রী বলরাম মন্ডলের ছেলে বিকাশ চন্দ্র মন্ডল (৩০)।

বিজিবি ৩৩ ব্যাটলিয়ন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, আটককৃত কুখ্যাত মানবপাচারকারী ইব্রাহিম হোসেনের মাধ্যমে বিকাশ চন্দ্র মন্ডল বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিল। এ সময় সীমান্তের মাদরা বিওপির টহলরত বিজিবি সদস্যরা জিরো পয়েন্ট এলাকা থেকে উক্ত দুই জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে এবং চোরাচালান প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!