মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

খুলে দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক

✍️আমির হোসেন রিয়েল🔏গাজিপুর জেলা প্রতিবেদক ☑️:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে
সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন থাকায় গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি দীর্ঘ সাড়ে চার মাস বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে দর্শনার্থী ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। আগত দর্শনার্থীদের পার্কে প্রবেশ করতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা বাধ্যতা মুলক করা হয়েছে। দর্শনার্থীরা পূর্বের ন্যায়  পার্কে সব ধরনের পশুপাখি দেখতে পারবেন।
করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে গত ৩ এপ্রিল থেকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর সংক্রমণ কমে আসার কারণে ৪ মাস ১৭ দিন বন্ধ থাকার পর পার্কটি  খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর শুক্রবার সকাল  থেকে দর্শনার্থীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পার্কে প্রবেশ করতে হচ্ছে।
দীর্ঘ সময় ঘর বন্ধী থাকার পর পার্কে বেড়াতে এসে প্রাকৃতিক মনোরম পরিবেশে মুগ্ধ দর্শণার্থীরা। 
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী বন সংরক্ষক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃতবিবুর রহমান বলেন, পূর্বের ন্যায় দর্শনার্থীরা পার্কে সব পশুপাখি দেখতে পারবে। এছাড়াও দীর্ঘদিন বন্ধ থাকায় কোলাহল মুক্ত অবস্থায় বেশ কিছু পশু-পাখী বাচ্চা দেয়ায় দর্শণার্থীদের আরও আকৃষ্ট করবে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!