বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

নিখোঁজের ১৪ ঘণ্টা পর কলারোয়ায় শিশুর মৃতদেহ উদ্ধার

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩২৭ বার পড়া হয়েছে

বাড়ি থেকে নিখোঁজের ১৪ ঘণ্টা পর সাত বছর বয়সী মেহেদী হাসানের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দমদম বাজার থেকে জামালের মোড় এর মধ্যবর্তী সাড়াতলা নামক স্থানে রাস্তার পাশে রাখা পাটের আঁটির নিচ থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।

নিহত মেহেদী হাসান কলারোয়া উপজেলার দামোদরকাটি মাঠ পাড়ার ইজিবাইক চালক মহিদুল ইসলামের ছেলে। সে দামোদরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

মৃতের বাবা মহিদুল ইসলাম জানান, সমবয়সী রাকিবের সঙ্গে মেহেদী মঙ্গলবার বিকেল চারটার দিকে দামোদরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। রাকিব সন্ধ্যায় ফিরলেও মেহেদী না ফেরায় সর্বত্র সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে এলাকায় মাইকিং করা হয়। রাতে থানায় সাধারণ ডায়েরী করা হয়। বুধবার সকাল ৬টায় দমদম বাজার থেকে জামালের মোড় এর মধ্যবর্তী সাড়াতলা নামক স্থানে রাস্তার পাশে রাখা পাটের আঁটির নিচ থেকে মেহেদীর লাশ দেখতে পায় কৃষক ইসমাইল। খবর পেয়ে পুলিশ এ লাশ উদ্ধার করে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবীর জানান, মেহেদীর মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। লাশের ময়না তদন্তের জন্য বুধবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!