শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

✍️গৌতম চন্দ্র বর্মন 🔏 ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪৭৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া গোপালপুর গ্রামে এক নারী বিয়ের দাবীতে প্রেমিকের বাসায় সাত দিন থেকে অনশন করছে। সমাধান মিলছে না কোনভাবেই।
জানা যায়, গড়েয়া গোপালপুর গ্রামের আব্দুর সাত্তারের কন্যার সাথে কয়েক বছর আগে ঠাকুরগাঁও মুন্সির হাটে এলাকার তরিকুলের সাথে বিয়ে হয়। তার স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে দুই বছর থেকে বারার বাসায় ফিরে আসে। দীর্ঘ দিন বাবার বাসায় থাকায় স্বামী আরেকটি বিয়ে। পরে স্বামীর বাসায় আর ফিরেনি আব্দুস সাত্তারের কন্যা।  
বাবার বাসায় অবস্থান নেয়ার পর গড়েয়া গোপালপুর গ্রামের বেলাল ইসলামের ছেলে মানিক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক একাধিক বার শারিরিক সম্পর্ক করে। এক পর্যায়ে মানিককে বিয়ের কথা বলা হলে মানিক তার কথায় কর্ণপাথ না করলে গত ৭ আগষ্ট ওই মেয়ে মানিকের বাসায় গিয়ে উঠে। মানিকের পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে টানা হ্যাঁচড়া করে বের করে একটি সরকারি প্রকল্পের ঘরে তালা মেরে বন্দী করে রাখে। গত ৮ আগষ্ট প্রকল্পের ঘর ও জায়গা হস্থান্তর করার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার ও গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেখানে যান। মেয়েটি যেন কারো সাথে দেখা করতে না পারে সে জন্য তাকে ঘরে বন্দি করে তালা মেরে রাখা হয়। 
পরে স্থানীয় লোকজন ও সাংবাদিক মেয়েটিকে বন্দী অবস্থা দেখতে পেলে তাকে সেখান থেকে উদ্ধার করে। মানিকের পরিবারের হাতে তাকে তুলে দিয়ে স্থানীয় ভাবে বসে বিষয়টি সমাধানের কথা বলা হয়। 
গত ৯ আগষ্ট রাতে বিয়ের দেওয়ার কথা বলে মানিকের পরিবার মেয়েটিকে নিয়ে স্থানীয় সোহরাব কাজীর কাছে যায় কিন্তু ৩ লক্ষ টাকা মোহরানা করতে চাইলে বিয়ে না দিয়েই ফেরত আসেন তারা। দফায় দফায় আপোশ মিমাসার জন্য বসা হলেও ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও এখনো কোন সমাধান না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মেয়ের পরিবার। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!