বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

সাতক্ষীরায় ইট চুরির অপবাদে গৃহবধুকে মধ্যযুগীয় নির্যাতন, কাঁটা হয়েছে চুল

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে দুটি ইট চুরির অপবাদ দিয়ে এক গৃহবধুকে গাছে বেঁধে নির্যাতন ও চুল কেঁটে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৯ আগষ্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গৃহবধু হতদরিদ্র রাশিদা বেগম (৪৫) দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইব্রাহিম গাজীর স্ত্রী।

জানা গেছে, ৮ আগস্ট রাত ১০টার দিকে পাকুড়িয়া গ্রামের ভ্যানচালক নেদু প্রতিবেশী রাশিদা বেগমকে দুটি ইট চুরির অভিযোগ দেয়। এরপর ৯ আগষ্ট সকাল ১০টার দিকে রাশিদা বেগমকে বাড়ি থেকে ধরে এনে নেদু, তার স্ত্রী, পত্রবধু সহ পরিবারের সদস্যরা গাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে মারপিট করে ও চুল কেঁটে ছেড়ে দেয়।

খোরদো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাশিদা বেগমের প্রতিবেশী আব্দুল মান্নান জানান, নেদু ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করছে রাশিদা বেগম ইট চুরি করেছে। এরপর রাশিদাকে ধরে নিয়ে বাড়ির মহিলারা মধ্যযুগীয় কায়দায় বেঁধে চুল কেঁটে দিয়েছে। চরম অন্যায় করেছে তারা। আমার কাছে আসলে আমি থানায় অভিযোগ দিতে বলেছিলাম।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় মঙ্গলবার (১০ আগষ্ট) রাতে রাশিদা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!