মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

টুঙ্গিপাড়ায় বঙ্গমাতা ও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ২১’শত হতদরিদ্র পেল খাদ্যসামগ্রী

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩২৯ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে টুুুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের উদ্যোগে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

উক্ত কর্মসূচির আওতায় আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে পাটগাতি নতুন বাসস্ট্যান্ডে টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়ন কুশলী, বর্নি, ডুমুরিয়া, গোপালপুর ও পাটগাতী ইউনিয়ন সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ২ হাজার ১ শত হতদরিদ্র ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি, ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, আধা কেজি লবণ।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বি এম ফোরকান আলী, পৌর কাউন্সিলর মোঃ নাসির শেখ সহ উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ভবিষ্যত প্রজন্মকে জানাতে আগত সকলের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তার জেষ্ঠ্য পুত্র শেখ কামালের ছবি বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের উদ্যোগে তার নিজ কার্যালয়ে গত আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় এবং বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!