শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১ কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে মিনি ট্রা কে র চা পা য় শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ট্রাক জ ব্দ, চালক আ ট ক তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বাজার মনিটরিং কালিগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এ কৃষির উন্নয়নের আহ্বান রবিউল বাশার এমপি’র

৬ বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে ফেসবুকের মাধ্যমে ফিরে পাচ্ছে আশাশনির অসহায় মা

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৭৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ৬ বছর আগে ঢাকা থেকে হারিয়ে যাওয়া ছেলেক ফেসবুকের সহায়তায় সাতক্ষীরার আশাশুনি থেকে ফিরে পেতে যাচ্ছেন এক অসহায় মা। হারিয়ে যাওয়া আবু সাঈদ (১৪) বর্তমানে বিভাগীয় এতিম ছেলেমেয়েদের জন্য নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আশাশুনিতে রয়েছে।

জানা যায়, আবু সাঈদের বয়স যখন মাত্র ৮ বছর তখন তার স্বামী পরিত্যাক্তা মা ছাবিনা খাতুন তার পিতার বাড়ি সিরাজগঞ্জ জেলার দলুয়ারকান্দি গ্রামে আশ্রয় নেন। পিতার কাঁধে কতদিন বসে বসে খাবেন এচিন্তায় তিনি নিজের পায়ে দাঁড়াতে ঢাকায় পাড়ি জমান। কাজ শুরু করেন সেখানকার একটি গার্মেটস ফ্যাকটরিতে। শিশু পুত্র সাঈদকে নিয়ে তিনি একটি ভাড়া বাসায় থাকতেন। মা যখন কাজে যেতেন শিশু সাঈদ তখন পথে পথে ঘুরে বেড়াতো। এক পর্যায়ে সে দুষ্টচক্রের সাথে সঙ্গে দিতে শুরু করে। একদিন পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। অথচ তার মা এঘটনাটি জানতে পারেননি। পুত্র হারানোর যন্রণা বুকে নিয়ে তার মা আশপাশে অনেক খোঁজাখুজি করেও তাকে ফিরে পাননি। এরই মধ্যে সেট্রোল জেলহাজতে ৩ মাস থাকার পর ছাড়া পায় শিশু সাঈদ। কিন্তু এ সময় সে আর তার মাকে খুঁজে পায়নি। আবারও সে পথশিশু হিসাবে বেড়ে উঠতে থাকে। কিছুদিন পর আবারও পুলিশ তাকে পথ থেকে তুলে নিয়ে নারায়নগঞ্জ এতিমখানায় ঠাঁই করে দেন। নারায়নগঞ্জে তার জীবন ছিল দীর্ঘস্থায়ী। সেখান থেকে মাত্র দেড় মাস আগে তাকে সাতক্ষীরা জেলার আশাশুনিতে অবস্থিত বিভাগীয় এতিম ছেলেমেয়েদের জন্য নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পাঠানো হয়।

স্থাণীয় কিছু সাংবাদিক সেখানে একটি তথ্য নিতে গিয়ে আবু সাঈদের কথা জানতে পারেন। এরপর তারা তার সাক্ষাৎকার ভিডিও ধারণ করেন এবং ফেসবুকে ছেড়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিওটি ছড়িয়ে পড়লে মালায়েশীয়া প্রবাসী দলুয়াকান্দির জনৈক ব্যক্তি দেখে তার মনে হয় এই সাঈদ তাদেরই এলাকার ছাবিনার ছেলে। তিনি ওই ফেসবুকের ওই ভিডিও পোষ্টটি তাদের গ্রামের বন্ধুদের কাছে শেয়ার করেন। তারা এই পোষ্টটি সাঈদের নানী মোমেনা খাতুনকে দেখালে তিনি তার কন্যা ছাবিনাকে বিষয়টি জানান। ছাবিনা ও তার পরিবারের অন্যরা ভিডিও পোষ্টটি দেখে তাকে শনাক্ত করেন যে এ সাঈদই তাদের সন্তান। তারা একপর্যায়ে আশাশুনির স্থাণীয় সাংবাদিকদের সহযোগিতায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাঈদের সাথে কথা বলেন। আবু সাঈদকে দেখে তার মা-নানী-মামা সবাই তাকে চিনতে পারেন। মুহূর্তেই অপরপ্রান্তে তাদের বাড়িতে খুশিতে কান্নার রোল পড়ে যায়। তারা এ সময় জানান, ২/১ দিনের মধ্যে তারা আশাশুনিতে আসবেন তাদের পুত্রকে নেওয়ার জন্য। এদিকে ৬ বছর আগে হারিয়ে যাওয়া আবু সাঈদ তার বাড়িতে মা-নানী-মামাদের কাছে ফেরার আনন্দে আশাশুনির এতিমখানায় খুশিতে অশ্রু ঝরাচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!