মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হ ত্যা: গ্রে প্তা র কৃ ত রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন গুলোতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননের নির্দেশ বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ 

বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সাতক্ষীরায় ছেলের সংবাদ সম্মেলন 

✍️আসাদুজ্জামান🔏 ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৪৫ বার পড়া হয়েছে

বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে ছেলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুর পূর্বপাড়া গ্রামের নিহত শেখ রেজাউল ইসলামের ছেলে শেখ রিপন (৩৯)।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কলারোয়া উপজেলার বসন্তপুর তালতলা নামক মোড়ে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেখানে তিনি পোল্ট্রি মুরগির ব্যবসা করেন। এই ব্যবসা প্রতিষ্ঠান হতে ওফাপুর গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে উজ্জ্বল ঢালী ২০ হাজার টাকার পোল্ট্রি মুরগী বাকী নেন। গত ০৭ জুলাই ২০২১ তারিখে উজ্জ্বল ঢালীর নিকট এই টাকা চাইলে তিনি তার (রিপনের) উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করেন। এক পর্যায়ে উজ্জ্বল ঢালী, হৃদয় মোড়ল ও ইমান আলী তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে কিল ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করেন। তখন পাশে থাকা তার বাবা শেখ রেজাউল ইসলাম তাকে উদ্ধার করতে আসলে উজ্জ্বল ঢালী তার বাবার বুকে সজোরে লাথি মেরে গুরুতর আহত করেন। পরক্ষণে তার বাবাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক উজ¦ল ঢালীর সহযোগী হিসেবে এ সময় হামলা চালান ওফাপুর গ্রামের আফজাল ঢালী, রনি ঢালী, হায়দার ঢালী, হৃদয় মোড়ল, আজগর ঢালী, ঈমান আলী বিশ্বাস, আকিমদ্দি বিশ্বাস, অজেদ ঢালী ও রুহুল আমিন মোড়ল। উক্ত ব্যক্তিরা সবাই আগে থেকেই পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করেন বলে তিনি জানান।

তিনি আরো জানান, এ ঘটনার পরদিন ০৮ জুলাই তিনি বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অজানা কারণে পুলিশ আজও পর্যন্ত এ মামলায় কোন আসামীকে গ্রেফতার করেন নাই। অথচ এ মামলার প্রধান আসামী উজ্জ্বল ঢালী এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।

সংবাদ সম্মেলন শেখ রিপন এ সময় তার বাবার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও তার পাওনা টাকা উদ্ধারের জোর দাবী জানান। একইসাথে হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!