সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদকের সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে সুস্থতা কামনা  বৃষ্টি-ঝড়ে গাছ ভে ঙে সড়কে, জেয়ালায় চ র ম ভো গা ন্তি মাদার নদীর চর দ খ ল করে চলছে মৎস্য ঘের নির্মাণ: কা টা হচ্ছে বনায়নের গাছ তালায় বীজ ধান বিতরণ আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার চারা বিতরণ কর্মসূচি সাতক্ষীরায় জমি দ খ লে র চে ষ্ঠা, পুকুর ও মৎস্য ঘেরে বি ষ প্র য়ো গে র অ ভি যো গ সাতক্ষীরা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড: দক্ষতা ও শৃঙ্খলা যাচাইয়ের বিশেষ নজরদারি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের দ্রুত আরোগ্য কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের বিবৃতি কলারোয়ায় বসতবাড়িতে ঢুকে তা ণ্ড ব, গু রু ত র আ হ ত গৃহবধূ, থানায় মা ম লা

ডিআইজি হাবিবুর রহমানের ঈদ উপহার পেয়ে আনন্দে আত্মহারা তৃতীয় লিঙ্গের মানুষ (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৬৭৪ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতি বিবেচনায় ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) বরাবরের ন্যায় এবারো গোপালগঞ্জের প্রায় অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) পাঠিয়েছেন।

ডিআইজি হাবিবুর রহমানের পাঠানো ঈদ উপহার সোমবার রাতে স্বাস্থ্যবিধি মেনে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা তার নিজ কার্যালয়ের সামনে তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষের মাঝে (চাল, ডাল, তেল, সেমাই, নুডুলস, প্যাকেট জাত বিস্কুট) তুলে দেন। মানবিক পুলিশ কর্মকর্তার পাঠানো উপহার (খাদ্য সামগ্রী) পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে সজোরে করতালি দেন এবং ডিআইজি হাবিব সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সকলকে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার পরামর্শ দেন এবং জরুরী প্রয়োজনে মাস্ক ব্যবহার করে বাহিরে চলাফেরা করার অনুরোধ জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আব্দুর রহমান, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম, ওসি তদন্ত শীতল চন্দ্র পাল সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!