সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদকের সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে সুস্থতা কামনা  বৃষ্টি-ঝড়ে গাছ ভে ঙে সড়কে, জেয়ালায় চ র ম ভো গা ন্তি মাদার নদীর চর দ খ ল করে চলছে মৎস্য ঘের নির্মাণ: কা টা হচ্ছে বনায়নের গাছ তালায় বীজ ধান বিতরণ আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার চারা বিতরণ কর্মসূচি সাতক্ষীরায় জমি দ খ লে র চে ষ্ঠা, পুকুর ও মৎস্য ঘেরে বি ষ প্র য়ো গে র অ ভি যো গ সাতক্ষীরা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড: দক্ষতা ও শৃঙ্খলা যাচাইয়ের বিশেষ নজরদারি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের দ্রুত আরোগ্য কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের বিবৃতি কলারোয়ায় বসতবাড়িতে ঢুকে তা ণ্ড ব, গু রু ত র আ হ ত গৃহবধূ, থানায় মা ম লা

গোপালগঞ্জে দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিলেন এসপি আয়েশা সিদ্দিকা (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৬৭৩ বার পড়া হয়েছে

“মানুষ মানুষের জন্য” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায়, কর্মহীন ও দুস্থ একশত পরিবারকে খাদ্য সহায়তা দিলেন গোপালগঞ্জের মানবিক পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা।

স্বাস্থ্যবিধি মেনে শনিবার (১৭ জুলাই) রাতে জেলা শহরের মান্দারতলা, বেদগ্রাম ও গেটপাড়া এলাকায় গিয়ে তিনি করোনায় কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের খোঁজ খবর নেন। এ সময় তিনি সকলকে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করে চলাফেরা করতে অনুরোধ জানান। পরে তিনি উপস্থিত সকলের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ সহ ২ টি সাবান রয়েছে।

 

স্বাস্থ্যবিধি মেনে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ সদর থানা সহ জেলার মোট ৫ থানায় কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝেও তিনি খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।

এছাড়া করোনা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় মসজিদ, মন্দির ও গির্জা সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেন এবং করোনা মোকাবেলায় পবিত্র জুম্মার নামাজের খুতবার পূর্বে সংশ্লিষ্ট থানার বিভিন্ন মসজিদে মসজিদে মুসল্লিদের উদ্দেশে ব্যাপক প্রচার-প্রচারণা চলমান রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!