সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -২ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ

তালা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাকালীন স্বাস্থ্যবিধি, আসন্ন ঈদ এবং সমসাময়িক বিষয় নিয়ে তালা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৫টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল- হাসান ও সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলার সমসাময়িক বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমেদ, এসএম লিয়াকত হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, খলিলুর রহমান লিথু, অর্জুন বিশ্বাস, মোঃ নূর ইসলাম, ফিরোজ রহমান শিমু, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ খলিলুর রহমান, কাজী লিয়াকত হোসেন, কামরুজ্জামান মিঠু, সুমন রায় গনেশ, মোঃ তাজমুল ইসলাম, এস,কে রায়হান, সৈয়দ মারুফ হোসেন, সন্তোষ ঘোষ, মুকুল হোসেন, সমন মজুমদার, রিয়াদ হোসেন, সেলিম হোসেন, সেফালুর আলম লিটন, তাপস সরকার, আসাদুল ইসলাম, শেখ বিল্লাল হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল- হাসান বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। বিশেষ করে তালা প্রেসক্লাবের সাংবাদিকরা সর্বক্ষণ প্রশাসনের সাথে থেকে কাজ করে যাচ্ছে। উপজেলা প্রশাসনের প্রতিদিনের কার্যক্রম সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য তিনি তালা প্রেসক্লাব কর্মরত সকল সাংবাদিকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি সকল সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে উপজেলায় করোনা সংক্রমণরোধে এক যোগে কাজ করার আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!