বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের অভিযানে হরিণের মাংসসহ এক শিকারী আটক

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪০৮ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বনবিভাগের সদস্যরা অভিযান চালিয়ে ২০ কেজি হরিণের মাংশসহ এক শিকারীকে আটক করেছে। শনিবার ভোর রাতে গহীন সুন্দরবনের ধলের খালের মুখ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দা, টর্চ লাইটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত হরিন শিকারীর নাম জব্বার গাজী (৩৩)। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের সুজাউদ্দীন গাজীর ছেলে।

বনবিভাগ অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা ভোর রাতে গহীন সুন্দবনের ধলে খালের মুখে অভিযান পরিচালনা করেন। এ সময়ে সেখান থেকে ২০ কেজি হরিণের মাংসসহ শিকারী জব্বারকে হাতে নাতে আটক করা হয়। তার কাছ থেকে এ সময় একটি দা, টর্চ লাইটসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা বনবিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত শিকারীর বিরুদ্ধ বনআইনে মামলা দিয়ে হরিণের মাংশসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!