রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

সাতক্ষীরায় পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরে পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়াদের মারপিট, ভাংচুর ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদরের ভালুকা চাঁদপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে মো: হাবিবুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন চাঁদপুর মৌবায় খতিয়ান নং- এস এ ৬৬৭, ডিপি ১৯৬৩, দাগ নং- এস এ ৩০০৫, ৩০০৬, হাল ৩০৯৮, হাল ৩০৯৮, ৩০৯৯ জমির পরিমান ১৭.৫০ শতক পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। কিন্তু সম্প্রতি একই এলাকার মৃত শহর আলী মোল্যার পুত্র সামছুর রহমান মোল্যা, সামছুর রহমানের পুত্র আলিম হোসেন, সেলিম হোসেন আমাদের পৈত্রিক সম্পত্তি গায়ের জোরে অবৈধভাবে দখলের চেষ্টা করে। এ উদ্দেশ্যে উক্ত সম্পত্তিতে থাকা ভাড়াটিয়াদের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট, মারপিটসহ নানান ভাবে হয়রানি শুরু করে। এছাড়া উক্ত সম্পত্তিতে আমরা যাওয়ার চেষ্টা করলে আমাদের খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে। এর জের ধরে  ০৬ জুন ২০২১ তারিখ সকালে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের তালা খুলতে গেলে উল্লেখিত ব্যক্তিদের নেতৃত্বে ১০/১৫ জন ভাড়াটিয়া বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা হামলাকারীদের হাত থেকে আমাদের উদ্ধার করে। তিনি আরো বলেন উক্ত সম্পত্তির সকল কাগজপত্র আমাদের পক্ষে। আমরা উক্ত সম্পত্তির বৈধ মালিক। তাদের কোন কাগজপত্র না থাকলেও সম্পূর্ণ অবৈধভাবে প্রভাবখাটিয়ে আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

আমরা নিরিহ প্রকৃতির হওয়ায় প্রভাবখাটিয়ে তারা এধরনের আইন আদালতের তোয়াক্কা না করে উক্ত সম্পত্তি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। আমি উল্লেখিত ব্যক্তিদের কবল থেকে আমাদের পৈত্রিক সম্পত্তি উদ্ধারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!