রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

অভিনেতা ও প্রযোজক নজরুল রাজের মায়ের মৃত্যুবার্ষিকীতে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৯২১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে অভিনেতা ও প্রযোজক নজরুল ইসলাম রাজের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে নজরুল রাজের গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোলাবাড়িস্থ নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার (গরুর গোশত, চাল, পোলাও -এর চাল, ভৈজ্য তেল, সেমাই দুই প্রকার, চিনি, গুঁড়ো দুধ, কিসমিস) বিতরণ করেন। এছাড়া করোনা প্রতিরোধে উপহার নিতে আসা সকলকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ কাজী আনোয়ার হোসেন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান নাজিব আহমেদ, গোপালগঞ্জ এস. কে আলীয়া মাদ্রাসা’র সাবেক ভাইস-প্রিন্সিপাল আঃ সাত্তার ফরাজী, বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেন ফরাজী, এ্যাড. এনায়েত ফরাজী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় অভিনেতা ও প্রযোজক নজরুল ইসলাম রাজ মহামারী করোনা প্রতিরোধে সকলকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন। তিনি আরো বলেন পার্শ্ববর্তী দেশে করোনা মহামারীতে প্রতিদিন হাজারো লোক মারা যাচ্ছে। তাদের দাহ বা দাফন সম্পন্ন করতেও রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এছাড়াও করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!