বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

সাতক্ষীরায় আম বাজারজাত করণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ১১৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় করোনা পরিস্থিতিতির নিরাপদ আম বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ নিয়ে ভার্চুয়ালি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা (সার্বিক) মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যে রাখেন নিরাপদ আম বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ বিষয়ক কমিটির সদস্য সচিব জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আম চাষী ও আম ব্যবসায়ীরা। সভায় চলতি মৌসুমে খরার কারণে গত মৌসুমের চেয়ে ১ সপ্তাহ আগে আম ভাঙ্গার সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী চলতি মৌসুমে মুম্বাই, গোবিন্দভোগ, গোপালভোগসহ আগামজাত আম ১ মে, হিমসাগর আম ২১ মে ও ল্যাংড়া আম ১ জুন থেকে ভাঙ্গার সময় নির্ধারণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার রঘুজিৎ গুহ, অমল ব্যনার্জী, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা, সেক্রেটারি মো. আব্দুর রহিম বাবু, জয়েন্ট সেক্রেটারি রজব আলী খাঁ, সফল প্রকল্প প্রতিনিধি কামরুজ্জামান, আম চাষী এস.এম লিয়াকত হোসেন, মো. মনিরুল ইসলাম, মোকছেদ মোড়ল ও আবু ছাদেক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!