রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

আশাশুনির খাজরা ইউনিয়ন আ’লীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৪১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলা অসম্পূর্ণ কমিটির মাধ্যমে সম্মেলন ছাড়াই খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সস্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সস্মেলন অনুষ্ঠিত হয়।

খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মণ্ডল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, এবিএম মোস্তাকিমকে সভাপতি ও শম্ভুজিৎ মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ঘোষিত ১৪ সদস্যের আংশিক আশাশুনি উপাজেলা কমিটি নির্ধারিত তিন মাস পার করে পরবর্তী ১৪ মাসেও পূর্ণাঙ্গ কমিটি গঠণ করতে পারেনি। অথচ সভাপতি ও সাধারণ সম্পাদক খুলনা থেকে ভাড়া করে নিয়ে আসা বিএনপি কর্মী আসাদুল ইসলামের কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে কোন প্রকার সম্মেলন ছাড়াই তাকে সভাপতি করে গোপনে পকেট কমিটি দিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসায় সাংবাদিকদের কাছে কমিটির বিষয়টি এড়িয়ে যান সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মণ্ডল। সভাপতি কোন সদুত্তর দিতেও পারেননি।

সংবাদ সস্মেলনে মিলন মণ্ডল বলেন, অগঠতান্ত্রিক পকেট কমিটি বাতিলের জন্য তিনি গত ২৪ এপ্রিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে আবেদন করেছেন। এরপরও যাতে ওই কমিটি বাতিল হয় ও অগণতান্ত্রিক কমিটি দিয়ে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গৃহীত হয় সেজন্য সংবাদ সস্মেলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!