শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে

গোপালগঞ্জে হাইশুর বৃদ্ধাশ্রমে জেলা প্রশাসকের পাঁচ লক্ষ টাকা অনুদান (ভিডিওসহ নিউজ)

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪৯৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় নিয়োজিত আশুতোষ বিশ্বাস ও তার সহধর্মিণী মনিকা রাণী বোসের ব্যক্তিগত উদ্যোগে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হাইশুর বৃদ্ধাশ্রমে পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র অনুদান দিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

 

সোমবার দুপুর ১২ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা হাইশুর বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস ও তার সহধর্মিণী মনিকা রাণী বোসের হাতে অনুদানের এ সঞ্চয় পত্র তুলে দেন। পরিবার ও সমাজে অবহেলিত ২৩ জন অসহায় বয়োবৃদ্ধরা (নারী-পুরুষ) বর্তমানে এ বৃদ্ধাশ্রমে বসবাস করছেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, এনডিসি মিলন সাহা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সরকারি কৌঁসুলি (জিপি) আলহাজ্ব এড. মোঃ দেলোয়ার হোসেন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

সঞ্চয় পত্র প্রদানের পর গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, এই বৃদ্ধাশ্রমে সমাজের অবহেলিত, নিপীড়িত ও আর্থিক ভাবে দুর্বল বয়োবৃদ্ধদের কথা চিন্তা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সকল বৃত্তবানদেরকে বৃদ্ধাশ্রমের অসহায় এ সকল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!