
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় নিয়োজিত আশুতোষ বিশ্বাস ও তার সহধর্মিণী মনিকা রাণী বোসের ব্যক্তিগত উদ্যোগে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হাইশুর বৃদ্ধাশ্রমে পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র অনুদান দিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
[video width="640" height="288" mp4="https://deshtimes24.news/wp-content/uploads/2021/04/received_4749117171064330.mp4"][/video]
সোমবার দুপুর ১২ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা হাইশুর বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস ও তার সহধর্মিণী মনিকা রাণী বোসের হাতে অনুদানের এ সঞ্চয় পত্র তুলে দেন। পরিবার ও সমাজে অবহেলিত ২৩ জন অসহায় বয়োবৃদ্ধরা (নারী-পুরুষ) বর্তমানে এ বৃদ্ধাশ্রমে বসবাস করছেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, এনডিসি মিলন সাহা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সরকারি কৌঁসুলি (জিপি) আলহাজ্ব এড. মোঃ দেলোয়ার হোসেন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
সঞ্চয় পত্র প্রদানের পর গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, এই বৃদ্ধাশ্রমে সমাজের অবহেলিত, নিপীড়িত ও আর্থিক ভাবে দুর্বল বয়োবৃদ্ধদের কথা চিন্তা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সকল বৃত্তবানদেরকে বৃদ্ধাশ্রমের অসহায় এ সকল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।