সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

আজকের সাতক্ষীরা’র সম্পাদক বাবলু’র মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৫১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মহাসিন হোসেন বাবলু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক দেশ), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষিণের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃ আবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), খন্দকার আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ), মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মহাসিন হোসেন বাবলু শনিবার অনুমান দিবাগত রাত ২টা ১৫ মিনিটে রসুলপুরস্থ নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে মহাসিন হোসেন বাবলু’র মৃত্যুতে সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

শোক প্রকাশের পাশা পাশি সকলকে করোনা প্রতিরোধে সরকারি স্বাস্থ বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহবান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!