বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

টুঙ্গিপাড়ার এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক করে মানহানির চেষ্টা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ১১৫৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক করে মানহানির চেষ্টার অভিযোগ উঠেছে। হ্যাকাররা কৌশলে ভুক্তভোগীর আইডির দখল নিয়ে ওই আইডি থেকে অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্টের মাধ্যমে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আসলাম শেখের মানহানির চেষ্টা করেছে।

এ বিষয়ে গত সোমবার (৫ এপ্রিল) রাতে আসলাম শেখ টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাধারণ ডায়েরি নং-২১০। সাধারণ ডায়েরিতে আসলাম শেখ উল্লেখ করেন, কয়েকমাস আগে ০১৮১৫-৫৬৫২৬২ নম্বর থেকে তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরে কল দিয়ে জানায় আপনার ফেসবুক বন্ধ আছে। চালু করতে চাইলে তথ্য দিয়ে সাহায্য করেন। তখন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আসলাম শেখ নিজের নাম, মা-বাবার নাম, জন্মতারিখ ও পূর্বের পাসওয়ার্ড সহ আরো তথ্য সরল বিশ্বাসে তাকে দেয়। পরে সেই আইডি হ্যাক করে নাম পরিবর্তন করে (বস) নাম দিয়ে আসলাম শেখের ছবি সহ বিভিন্ন অশ্লীল ছবি পোষ্ট করা হয়েছে। এছাড়া ডুমুরিয়া ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গের ম্যাসেঞ্জারে সেই সব অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি ও ম্যাসেজ পাঠিয়ে বলে নির্বাচন করবে, করাইয়া দেবো।

ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আসলাম শেখ জানান, বহু বছর আগে থেকেই এবং করোনা পরিস্থিতি ও ঈদ- কোরবানিতে ইউনিয়নের জনগনকে আমি ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতা করে আসছি ও বিপদে-আপদে তাদের পাশে থেকেছি। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আমার প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে আমার সম্মানহানি করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছে। এছাড়া অশ্লীল ছবি পোষ্ট করার পূর্বে আমাকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হচ্ছে। এ ব্যপারে শীঘ্রই তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হবে।

টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম এ বিষয়ে বলেন, আসলাম শেখ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!