মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জীর কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র সাতক্ষীরার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটির পরিচিতি ও মা সমাবেশ ডুমুরিয়ায় দুই মা দ ক সে বী আ ট ক, ভ্রাম্যমান আদালতে জে ল জ রি মা না গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান ডিবি সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সাতক্ষীরার এসপির সামেক হাসপাতালে অ নি য় মে র অ ভি যো গ, আগামীকাল ভূমিহীন সমিতির মানববন্ধন তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান তালায়  উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত পাটকেলঘাটার স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অ ভি যা ন ওটি ও প্যাথলজি সিলগালা

নদীর বেঁড়িবাঁধ অবশেষে স্থানীয়দের স্বেচ্ছেশ্রমে সংস্কার

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৫০৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শ্যামনগরের খোলপেটুয়া নদীর ভেঙ্গে যাওয়া বেঁড়িবাঁধটি অবশেষে স্থানীয় হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে রিংবাধ দিয়ে পানি বন্ধ করতে সক্ষম হয়েছে।

শনিবার দুপুর স্থানীয় ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডলের নেতৃত্ব শনিবার সকাল থেকে হাজার হাজার এলাকাবাসী সেখানে বাঁধ মেরামতের কাজ শুরু করেন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে প্রবল জোয়ারের তোড়ে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম দুর্গাবাটিতে খোলপেটুয়া নদীর বেঁড়ি বাধ ভেঙ্গে ৫ টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এত পানিতে প্লাবিত হয় প্রায় ৫ হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ মন্ডল জানান, নদীর পানি বৃদ্ধির ফলে প্রতিবছর এই ভাঙ্গন দেখা যায়। প্রায় ৫০ বছর ধরে এই বেঁড়িবাধ ভাঙছে। আর এই বেঁড়িবাধ ভাঙার জন্য তিনি পানি উন্নয়ন বোর্ডর গাফিলতিকে দায়ী করেন। তিনি আরো জানান, স্থানীয় হাজার হাজার এলাকাবাসীকে নিয়ে গত দুই দিন ধরে সেখানে রিংবাধ দিয়ে কোন রকম বাঁধটি মেরামত করা হয়েছে।

শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন বলেন, নদীতে অস্বাভাবিক জোয়ার বৃদ্ধি পাওয়ায় উচ্চ জোয়ারের চাপে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম দূর্গাবাটি পয়েন্টের ভেরিবাঁধ ভেঙ্গে যায়। এছাড়াও পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা, পদ্মপুকুর, চন্ডিপুর ও চাউলখোলা পয়েন্টের বেড়িবাঁধ গুলো খুবই ঝুঁকির মধ্যে। যেকোন মুহূর্তে এই বেড়িবাঁধগুলো ভেঙে যেতে পারে। তিনি এসময় টেকসই বেঁড়িবাধ নির্মানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!