সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

কালিগঞ্জে যুব ক্লাবের সদস্য ও সাংবাদিকদের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার যুব ক্লাবের সদস্য ও যুব সাংবাদিকদের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় ইউ এস এ আইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্রেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী কর্মকর্তা জি এম বাবলুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, নবযাত্রা প্রকল্পের সোস্যাল ইনক্লুশান স্পেশালিষ্ট মোক্তার হোসেন, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংবাদিক শেখ আতিকুর রহমান প্রমুখ। উক্ত সমন্বয় সভায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নবযাত্রা প্রকল্পের কার্যক্রম উপস্থাপন, বাল্যবিবাহ ও নারী প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের পদক্ষেপ ও শান্তিসমুহ, যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!