মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জীর কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র সাতক্ষীরার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটির পরিচিতি ও মা সমাবেশ ডুমুরিয়ায় দুই মা দ ক সে বী আ ট ক, ভ্রাম্যমান আদালতে জে ল জ রি মা না গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান ডিবি সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সাতক্ষীরার এসপির সামেক হাসপাতালে অ নি য় মে র অ ভি যো গ, আগামীকাল ভূমিহীন সমিতির মানববন্ধন তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান তালায়  উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত পাটকেলঘাটার স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অ ভি যা ন ওটি ও প্যাথলজি সিলগালা

সুশীলনের উদ্যোগে শ্যামনগরে পুকুরে মাছ চাষ ও হাঁস পালনে রিফ্রেসার্স প্রশিক্ষণ

রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪১১ বার পড়া হয়েছে
অক্সফামের কারিগরি ও আর্থিক সহযোগীতায় এবং সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে ও  উদ্যোগে রবিবার সকালে পুকুরে মাছ চাষ ও হাঁস পালনে সক্ষমতা তৈরী বিষয়ক ২দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ সাতক্ষীরা শ্যামনগরের আড়পাংগাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণে সুশীলন রিকল-২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারন  কর্মকর্তা মো: কামাল হোসাইন,  প্রাণিসম্পদ কর্মকর্তা উত্তম কুমার গাইন। প্রশিক্ষনে জলবায়ু সহনশীল মাছ চাষ, মাছ চাষের গুরুত্ব ও করনীয়, মাছের জাত, খাবার ব্যবস্থাপনা, পুকুর ও ঘের প্রস্তুতকরন, মাছের রোগ ও করনীয়, নিউ টেকনোলজি ব্যবহার, গবাদী পশু ও হাঁস মুরগীর রোগ ও প্রতিরোধ, সুষম খাদ্য, বাসস্থানের পরিচ্ছন্নতা ও আধুনিক পদ্ধতিতে হাঁস পালন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলন প্রতিনিধি দিবাকর ঘোষ ও শহীদুল ইসলাম।
উল্লেখ্য, প্রশিক্ষণে  কর্মকর্তাবৃন্দ তাদের দপ্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা ও কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!