বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ডে উপলক্ষে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ১০১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ডে উপলক্ষ্যে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরায় প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাব, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট, ফ্রাইডেস ফর ফিউচারসহ জেলার বিভিন্ন পরিবেশবাদী সংগঠন সম্মিলিতভাবে এই কর্মসূচি পালন করে।

এই কর্মসূচিতে অংশ নিয়ে জলবায়ু কর্মীরা আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৬ এবং যুব সম্মেলনকে সামনে রেখে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নত দেশগুলোকে চাপে রাখাসহ প্যাারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

এসময় মমিনুর রহমানের সঞ্চালনায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ডের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, পরিবেশ কমর্ী অধ্যক্ষ আশেক-ই-লাহী, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী এস এম শাহিন আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক গাজী আসাদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক আজমল হোসেন প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!