বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

নারীর প্রতি সহিংসতা রোধে আমাদের কাজ করতে হবে- ইউএনও খন্দকার রবিউল ইসলাম

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৫০ বার পড়া হয়েছে
নারী দিবসের প্রেরণা থেকেই নারী আন্দোলন আজ বিকশিত হয়েছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে আমাদের কাজ করতে হবে। আন্তর্জাতিক নারী দিবস পালনে “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম একথা বলেন।
সোমবার বেলা ০১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে নবযাত্রা প্রকল্প, ওয়াল্ড ভিষনের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, নবযাত্র প্রকল্পের ফিল্ড অফিসের ম্যানেজার আশিক বিল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য মোদাচ্ছের হোসেন জান্টু, নির্বাহী সদস্য গোলাম ফারুক, সদস্য ঈলাদেবী মল্লিক, নবযাত্রা প্রকল্পের সোস্যাল ইনক্লুশান স্পেশালিষ্ট মোক্তার হোসেন, সাংবাদিক আশেক মেহেদী, মহিবুল্লাহ। উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের মোরশেদুল আলম রিপন, ভাস্কর বৈষ্ণব, উৎপল মন্ডল ও অমিতাভ মন্ডল প্রমুখ।
প্রদান অতিথি তার বক্তব্যে আরও বলেন নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আন্তর্জাতিক নারী দিবসের রয়েছে অবিস্মরণীয় ভুমিকা ও তাৎপর্য। উপজেলা এলাকায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে প্রশাসন যথাযথ ভুমিকা রাখবে। তবে সকলের আন্তরিক সহযোগীতা প্রয়োজন। এক্ষেত্রে উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ, এনজিওকর্মীদের বিশেষ ভাবে এগিয়ে আসতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!