বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

কলারোয়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষকের উপর সস্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলফিকার আলী, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এবং প্রধান শিক্ষককের উপর সস্ত্রাসী হামলা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪(ফেব্রুয়ারী) বুধবার দুপুরের দিকে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলাম।

তিনি বলেন-আমাদের শিক্ষক-কর্মচারিদের নামে ভূয়া রেজুলেশন তৈরী করে জাতীয়করণে প্রধান শিক্ষক ১৫/২০ লক্ষ টাকা শিক্ষকদের নিকট থেকে আদায় করেছেন এবং সেই টাকার একটি অংশ শিক্ষা মন্ত্রণালয় দিয়েছেন এবং বাকি টাকা প্রধান শিক্ষক নিজ আত্মসাৎ করছেন মর্মে এডিসি জেনারেল, সাতক্ষীরা বরাবর অভিযোগ করেন। সহ: প্রধান শিক্ষক মো: আব্দুর রকীব ও সহকারি শিক্ষক মাহফুজা খাতুন এটি করেন। বিষয়টি এডিসি কর্তৃক গঠিত-উপজেলা নির্বাহি অফিসার, একজন নির্বাহী ম্যাজিস্ট্রট, উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমম্বয় তিনদিন ব্যাপি তদন্তে প্রমানিত হয়নি এবং ভূয়া রেজুলেশন করার দায়ে তদন্ত কমিটি সহ: প্রধান শিক্ষক মো: আব্দুর রকীবকে ভৎসনা করেন। প্রকৃতপক্ষে বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত কাজে বিভিন্ন অফিসে যাতায়াত ও আনুষাংগিক কাজের জন্য শিক্ষক প্রতিনিধির মাধ্যমে মাঝে মধ্যে ১ থেকে ২ হাজার টাকা দেওয়া হয়। সে টাকাও আমাদের শিক্ষক প্রতিনিধির মাধ্যমে খরচ করা হয়। একটি বিশেষ মহল ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এহন অভিযোগ এনেছেন। বিদ্যালয় জাতীয়করণ কার্যক্রম শুরু হলে শিক্ষকদের বিদ্যালয় প্রদত্ত বেতন ভাতা প্রদান করায় সহ: প্রধান শিক্ষক আব্দুর রকীব ও মাহফুজা খাতুন এডিসির নিকট পৃথক পৃথক আবেদন সরকারি নীতিমালা ভঙ্গ করে বিদ্যালয় প্রদত্ত বেতনভাতা প্রদান করছেন মর্মে অভিযোগ করেন। বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নাকি প্রধান শিক্ষক মো: আবদুর রব, সহ: প্রধান শিক্ষক আব্দুর রকীবসহ ৭জন শিক্ষকর নিকট কোটি কোটি টাকা নিয়েছেন মর্মে আব্দুর রকীব ও মাহফুজা খাতুন এডিসির নিকট পৃথক পৃথক আবেদনে অভিযোগ করেন। এডিসি কর্তৃক গঠিত-উপজেলা নির্বাহি অফিসার, একজন নির্বাহি ম্যাজিস্ট্রট, উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমম্বয়ে তিনদিন ব্যাপি তদন্তে অভিযোগে প্রমানিত হয়নি। সহ: প্রধান শিক্ষক আব্দুর রকীব প্রধান শিক্ষকের নামীয় রুপালী ব্যাংকের এসটি-৯৩৩৪ হিসাব নম্বর হতে ৩,০০,০০০/- টাকা লান উত্তোলন করেন। তিনি যথাযথভাবে এই লোন এর টাকা পরিশোধ না করায় টাকা পরিশোধের তাগিদ দেওয়া তিনি বিদ্যালয়ে অশান্তি সৃষ্টি করতে থাকেন। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মোস্তাফিজুর রহমানকে সহকারি প্রধান শিক্ষক মো: আব্দুর রকীব এর ভাইয়ের স্ত্রীর নামে লোনের ভূয়া গ্রান্টার করায় বারবার ব্যাংক হতে তাঁর কাছে নোটিশ আসায় তিনি বিষয়টি ইউএনওকে অবহিত করায় আব্দুর রকীব তাঁকে বাঁশের চটা দিয়ে মারপিঠ করে রক্তাক্ত করেন। সহকারি শিক্ষক মো: মনিরুজ্জামান ভাষা সৈনিক ৭১ এর মুক্তিযুদ্ধ সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন এর চেয়ারম্যান, অত্র বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি প্রয়াত আলহাজ্ব শেখ আমানুল্লাহকে বহুবার অপমান করেন। অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: আবুল হোসেন দায়িত্ত্ব থাকালীন সময় বারবার অপমান করেন। সিনিয়র শিক্ষক এসএম গোলাম রব্বানী, সহকারি শিক্ষক মো: ফারুক হোসেন, রুহুল আমিন সহ প্রায় ১০/১৫ জন শিক্ষক-কর্মচারিকে তুচ্ছ বিষয় নিয়ে অপমান, মারতে উদ্দ্যত হওয়া ও ভীতি প্রদর্শন করেন। একজন অভিভাবকের অভিযোগের কারনে অত্র বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় ও শ্রেণী শিক্ষক রঞ্জন কুমার ঘোষ পরীক্ষায় নাম্বর কমানোর বিষয়টি প্রধান শিক্ষকের অফিস কক্ষে বসে জানতে চাওয়ায় মালায়নের বাঁচা বলে বারবার গালিগালাজ দিয়ে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরীক্ষার খাতাসহ কপি সংযুক্ত। এসএসসি পরীক্ষা ২০২০ এ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষকের স্বাক্ষরিত আসন বিন্যাস ছাড়া সহ: প্রধান শিক্ষক মো: আব্দুর রকীব এর পরিকল্পনায় মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে বসানো হয়। সাথে সাথে ইউএনও অবহিত করে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করেন। বিদ্যালয়ের শিক্ষক সভায় সহকারি শিক্ষক রফিকুজ্জামান যুক্তিসংগত প্রস্তাব করায় সহ: প্রধান শিক্ষক মো: আব্দুর রকীব তাঁকে সরাসরি হুমকী দেন। পরের সভায় আবার সহকারি শিক্ষক মো: মনিরুজ্জামান ঐ শিক্ষককে পূনরায় হুমকী দেন। সহ: প্রধান শিক্ষক মো: আব্দুর রকীব প্রায় সময় শিক্ষকদের সাথে গালিগালাজ করতেন। সকল শিক্ষক তাঁর গালিগালাজ হতে পরিত্রান পাওয়ার জন্য প্রধান শিক্ষক বরাবর শিক্ষক কমনরুম হস্তান্তর করার আবেদন করি। ২০১৯ শিক্ষাবর্ষ সহ: প্রধান শিক্ষক মো: আব্দুর রকীব ৪৫ দিনে নৈর্মত্তিক ছুটি ভোগ করেন। বাউবির ২০ টি ক্লাস পরিচালনার কথা থাকলেও তিনি মাত্র ০২ টি ক্লাস গ্রহন করেন যা বিদ্যালয়ের ক্ষতি। তাকে শোকজ করা হয়। তিনি পোস্ট অফিসের মাধ্যমে প্রধান শিক্ষক বরাবর একটি খাম প্রেরন করেন খামটি খোলা হয় এবং খামের ভিতর দেখা যায় সাদা কাগজ। সহ: প্রধান শিক্ষক মো: আব্দুর রকীব ২০১৯ সাল প্রধান শিক্ষকের অফিস কক্ষে প্রবেশ করে জোরপূর্বক কিছু গুরুত্ত্বপূর্ন কাগজপত্র ছিনিয়ে নেন। এসকল বিষয়ে প্রধান শিক্ষক প্রশাসনিক ভাবে উর্ধতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের চেষ্টা করলে তার উপর ন্যক্ক্যারজনক ঘটনা ঘটিয়ে তাকে লাঞ্চিত করা হয়। কতিপয় শিক্ষক প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছেন। আমরা উপস্থিত সকল শিক্ষক-কর্মচারি এ ধরনের মিথ্যা, বানোয়ার্ট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ এবং প্রধান শিক্ষক মোঃ আবদুর রব এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাছি। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!