বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

কলারোয়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষকের উপর সস্ত্রাসী হামলা, আহত-১

জুলফিকার আলী, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষকের উপর সস্ত্রাসী হামলা হয়েছে। এঘটনায় সোমবার দুপুরের দিকে কলারোয়া থানায় ৩জনের নামে একটি অভিযোগ দায়ের হয়েছে।

আহত প্রধান শিক্ষক আব্দুর রব সাংবাদিকদের জানান-তিনি সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তার অফিস কক্ষের তালা খুলতেই অতর্কিত ভাবে সস্ত্রাসী আব্দুর রকিব, মনিরুজ্জামান ও মাহফুজা খাতুন তাকে কোন কারন ছাড়াই অফিস কক্ষের মধ্যে ধরে নিয়ে সেখানে তারা তাকে বলে কেন ডিজির কাছে অভিযোগ দেয়া হয়েছে এবং সে অভিযোগের কপি দেখতে চান তারা। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষের মধ্যে ফেলে কিল, ঘুষি ও পায়ের জুতা দিয়ে এলোপাতাড়ী ভাবে মারপিট করে আহত করে। এসময় তারা অফিস কক্ষের বিভিন্ন কাগজ পত্র ছিড়ে ফেলে ক্ষতিগ্রস্ত করে। পরে খবর পেয়ে কলারোয়া থানায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এগিয়ে এসে আহত প্রধান শিক্ষক শিক্ষক আব্দুর রবকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। আহত প্রধান শিক্ষক আব্দুর রব আরো জানান- আব্দুর রকিব তার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, মনিরুজ্জামান সহকারী শিক্ষক ও মাহফুজা খাতুন সহকারী শরীর চর্চা শিক্ষক। দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভাবে তারা তিনজন প্রধান শিক্ষককে বিনা কারনে হয়রানী করে আসছে। সে কারনে প্রধান শিক্ষক ডিজির কাছে তাদের বিরুদ্ধে লিখিত ভাবে একটি অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের কথা জানতে পেরে তারা সোমবার বেলা সাড়ে ১০টার দিকে পূর্বে পরিকল্পিত ভাব এই হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি এসকল ঘটনার কথা উল্লেখ করে কলারোয়া থানায় ৩জনের নামে একটি অভিযোগ দিয়েছেন। এদিকে অভিযোগটি ভিন্ন খাতে প্রবাহিত করতে নাটকিও কায়দায় একটি কথিত সাংবাদ সম্মেলন করেন মনিরুজ্জামান বলে জানা গেছে। এবিষয় কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন বলেন, আহত প্রধান শিক্ষক আব্দুর রব এর পক্ষ থেকে তিনি একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে কলারোয়া থানার ডিউটি অফিসার ইসরাফিল হোসেন বলন-জিকেএমক পাইলট হাইস্কুলের শিক্ষিকা মাহফুজা খাতুনের একটি অভিযোগ তার কাছে জমা দিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!