মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

তালার ধানদিয়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৬ বার পড়া হয়েছে

একুশের প্রথম প্রহরে সাতক্ষীরার তালার ধানদিয়া ফুলবাড়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদীতে ১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা দাবি আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গুলি চালায় পুলিশ। এতে শহীদ হন রফিক, জব্বার, বরকত, শফিউরসহ নাম না জানা আরো অনেকে। পাকিস্তান শাসনামল থেকেই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে বাঙালিরা। দিবসটি উৎযাপনের লক্ষ্যে ফুলবাড়ী শহিদ মিনারে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করতে রাত ১২ টা ১ মিনিটে ফুলবাড়ী শহীদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। শহীদ বেদীতে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন। তালা উপজেলার ০১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ জাহাঙ্গীর আলম শ্রদ্ধা নিবেদন করেন অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ আরিফুল আমিন (মিলন) ইউপি সদস্য  মোঃ আক্তার হোসেন (সাহেব আলী) ও স্থানীয় ইউপি সদস্য দফাদার মোঃ জান্নাতুল ফেরদাউস সহ পরিষদের সকল কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!