বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে সাতক্ষীরায় নাগরিক সম্মিলন অনুষ্ঠিত লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ  ‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

মুনসুর আহমেদ এর আত্মার মাগফিরাত কামনায় কলারোয়া উপজেলা আ’লীগের দোয়া ও আলোচনা সভা

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা আওয়ামিলীগের সভাপতি, সাবেক সংসদ ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বরেণ্য রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সদ্যপ্রয়াত মুনসুর আহমেদ এর সরণে কলারোয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কলারোয়া উপজেলা অডিটরিয়ামে
উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সাধারণ সম্পাদক আলিমুর রহমানের সভাপতিত্বে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সদস্য আমিনুল ইসলাম লাল্টু।

আলোচনা সভায় সদ্যপ্রয়াত জেলা আওয়ামিলীগের সভাপতি মুনসুর আহমেদ এর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামিলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, শেখ জাকির হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন, পৌর কাউন্সিলর শফিউল আলম শফি, চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ডালিম হোসেন সহ কলারোয়া উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!