বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগরে খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় আদালত চত্বর থেকে হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আ সা মি প লা য় ন, কয়েক ঘণ্টা পর ফের গ্রে প্তা র গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নিজস্ব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদে, ঝুঁকিতে শিক্ষার্থীরা কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সাংগঠনিক মাস-২৬ উপলক্ষ্যে সমাপনী আলোচনা সভা

শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন হাবিবুল ইসলাম হাবিব

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় বিথী আইডিয়াল স্কুলে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরঘাটা ইউনিয়নের বিথী আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৩০০ শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে গাছের চারা তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।

 

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

 

বিথী আইডিয়াল স্কুলে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিতে পেরে তিনি আনন্দিত। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে এসব চারা রোপণ ও পরিচর্যা করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, গাছের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরাও সুন্দরভাবে বেড়ে উঠবে।

 

পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।

 

নজরুল বর্ষকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব প্রতিযোগিতায় অংশ নেয়।

 

অনুষ্ঠানের শেষপর্বে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

 

বিথী আইডিয়াল স্কুলের পরিচালক ও সাবেক ইউপি সদস্য আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা অসিত কুমার মণ্ডল, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহাব্বত আলী সরদার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল এবং তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল হক।

 

এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি, সাংস্কৃতিক চর্চা ও শারীরিক বিকাশে উৎসাহিত করার পাশাপাশি নজরুলের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল দিনব্যাপী কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!